• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

রুশ হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ জুন ২০২৬, ০০:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার বৃহৎ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক প্রায় এক হাজার বছরের পুরোনো একটি মঠ। সোমবারের ওই হামলায় দেশজুড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। যুদ্ধ অবসানের প্রচেষ্টা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ও রাশিয়ার নেতাদের পৃথক আলোচনার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, সোমবার ফ্রান্সে শুরু হওয়া জি-৭ সম্মেলনের আগে রোববার তিনি ট্রাম্পের সঙ্গে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করেন। একই দিন ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলে যুদ্ধের অবসান জরুরি বলে উল্লেখ করেন।

হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ১০৫১ সালে প্রতিষ্ঠিত কিয়েভ পেচেরস্ক লাভরা মঠ, যা জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। ঘটনাটি আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি যেন প্যারিসের নোত্র দাম গির্জায় বোমা হামলার সমতুল্য।

ক্ষয়ক্ষতি পরিদর্শনে মঠে গিয়ে জেলেনস্কি বলেন, এটি খ্রিস্টীয় সংস্কৃতির বিরুদ্ধে রাশিয়ার সবচেয়ে গুরুতর অপরাধগুলোর একটি।

তিনি সাংবাদিকদের বলেন, এটি আমাদের ইতিহাসের ওপর হামলা। অবশ্যই সবকিছু পুনর্নির্মাণ করা হবে।

হামলায় সৃষ্ট আগুনে মঠের প্রধান উপাসনালয় ডরমিশন ক্যাথেড্রালের ছাদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে ভবনের মূল কাঠামো ও দেয়াল অক্ষত রয়েছে এবং অভ্যন্তরের বড় একটি অংশও তুলনামূলকভাবে অক্ষত দেখা গেছে।

ধর্মীয় স্থাপনাটিতে আগুন জ্বলতে থাকাকালে কিয়েভের বাসিন্দারা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। জুনের শুরুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের বেশি নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার পর এটিই ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করা হচ্ছে।

তবে মঠে হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। দেশটির দাবি, ইউক্রেনের ব্যবহৃত যুক্তরাষ্ট্রে নির্মিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের আঘাতে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ‘মোটা দাগের মিথ্যা’।

অন্যদিকে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হামলাস্থল থেকে তারা রাশিয়ার ব্যবহৃত গেরান-২ আত্মঘাতী ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। সংস্থাটি ড্রোনের ডানা ও মোটরের অংশের ছবিও প্রকাশ করেছে। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেনের অর্থডক্স চার্চের প্রধান মেট্রোপলিটন এপিফানি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান ‘রুশ সন্ত্রাস’ বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন

ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে পুরোপুরি খুলবে হরমুজ প্রণালি: ট্রাম্প

সূত্র: রয়টার্স

/অ

  • রাশিয়া-ইউক্রেন
  • হামলা
  • নিহত
এ সম্পর্কিত আরও খবর
ভারতে হামলার শিকার ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
ভারতে হামলার শিকার ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
সালিশ বৈঠকে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক দল নেতা নিহত
সালিশ বৈঠকে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক দল নেতা নিহত
পেকুয়ায় বাস–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত 
পেকুয়ায় বাস–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত 
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় ৯ নিহত
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় ৯ নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।